জেনারেটরে সচল সিলেট-সুনামগঞ্জের টেলিকমসেবা

১৭ নভেম্বর, ২০২০ ২২:০০  
সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বেশকিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়ায় সন্ধ্যার পর থেকে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন রয়েছে সিলেট মহানগর। পরিস্থিতি সামলে নিতে ওই অঞ্চলে টেলিযোগাযোগ সেবা চালু রাখতে জেনারেটরকেই ভরসা হিসেবে বেছে নিয়েছেন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। মোবাইল অপারেটর এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানাগেছে,এই দুর্যোগে কেউ যেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে না পড়েন সে জন্য ব্যাটারি ব্যাকআপ শেষ হওয়ার আগেই জেনারেটরের ব্যবস্থা করেছেন তারা। তেলের চাহিদা বাড়ায় খোলা বাজারে দামও বেড়েছে। তবে বাড়তি খরচ হলেও সংযোগ অব্যাহত রয়েছে।